শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ভুয়া নিউজ সনাক্তকরণে আসছে সফটওয়্যার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৩ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 3:16 pm

ভুয়া নিউজ সনাক্তকরণে আসছে সফটওয়্যার

সারা বিশ্বেই ভুয়া তথ্য ছড়ানো বিষয়টি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। কোন তথ্যটি সত্য আর কোনটি ভুয়া, সেটি শনাক্ত করতে প্রায়ই বড় বিপদের বিষয় হয়ে দাঁড়ায়। তবে সহজে ভুয়া খবর ধরার কাজটি সহজ করার দায়িত্ব নিতে চলেছে একটি সফটওয়্যার।

ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া তথ্য শনাক্তকারী এই সফটওয়্যারটির নাম দেয়া হয়েছে ‘ডিমাস্কুয়োক’। লিথুনিয়ান এই শব্দটির বাংলা অর্থ দাঁড়ায় ‘স্বরূপ উন্মোচন করা’।

এই প্রতিবেদনে আরও বলা হয়, গুগলের সঙ্গে মিলে সফটওয়্যারটি বানিয়েছে লিথুয়ানিয়ার কোম্পানি ডেলফি। আপাতত ইংরেজি, রুশ ও লিথুয়ানিয়ান—এই তিনটি ভাষার খবর যাচাই-বাছাই করে ভুয়া তথ্য শনাক্ত করবে সফটওয়্যারটি।

ভুয়া তথ্য শনাক্ত করার কাজ বিভিন্ন ধাপে করবে সফটওয়্যারটি। যেমন যে শব্দগুলো ব্যবহার করে ভুয়া তথ্য বেশি ছড়ানো হয়, প্রথমে সেই শব্দগুলো শনাক্ত করা হবে।

এর পর সেই শব্দগুলো যেসব খবরে পাওয়া যাবে। সেগুলো পড়ে দেখা হবে খবরগুলো ভুয়া না সত্যি।

শুধু ভুয়া খবর শনাক্ত করাই শেষ নয়, কোন খবরগুলো মানুষকে সহজেই আবেগতাড়িত করতে পারে, সেগুলো খুঁজে বের করেও যাচাই করবে সফটওয়্যারটি।

ভুয়া তথ্য তখনই কার্যকর হয়, যখন সেগুলো বেশি বেশি শেয়ার হয়। সফটওয়্যারটি তাই খুঁজে বের করবে কোন খবরগুলো বেশিবার শেয়ার করা হয়েছে। এর পর সেগুলোর সত্যতা পরীক্ষা করে দেখা হবে। খবরগুলো কোনো নির্দিষ্ট সময়ে শেয়ার করা হচ্ছে কিনা, সেটিও দেখবে ‘ডিমাস্কুয়োক’।

তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের দীর্ঘদিনের গবেষণার ফল এই সফটওয়্যার। ভিক্টোরাস ডকসাস নামে এক বিশেষজ্ঞ বলেছেন, সফটওয়্যারটি এতটাই শক্তিশালী যে এটি ‘ভাঙা আয়না’কেও জোড়া লাগিয়ে ফেলতে পারে। প্রতীকী অর্থে বলা, এ কথাটি ভুয়া খবর শনাক্তকরণে সফটওয়্যারটির কার্যকারিতাকেই তুলে ধরে।

Facebook Comments Box

Posted ৩:১৬ পিএম | রবিবার, ০৩ নভেম্বর ২০১৯

The Daily Sarod |