শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ভুঁইফোড় অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা-তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:43 pm

ভুঁইফোড় অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা-তথ্যমন্ত্রী

ভুঁইফোড় অনলাইন চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার নবম ওয়েজবোর্ড চূড়ান্ত করতে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘আমি শুরু থেকে বলেছি, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে। যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। এটা আজকের পৃথিবীর বাস্তবতা। কিন্তু কিছু ভুঁইফোড় অনলাইন আছে যারা সত্য সংবাদের চেয়ে প্রোপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলোকে চিহ্নিত করা হবে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেয়া হয়েছে’।

তিনি আরও বলেন, ‘তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলে যেগুলো ভুঁইফোড় তখন সেগুলো অটোমেটিক্যালি তখন ফেজ আউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে, এবং সহসা আমরা এটা করব।’

অনেক সময় নামসর্বস্ব পত্রিকার নামে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করতে দেখা যায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘আজকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো আমরা রিভাইস করব।’

Facebook Comments Box

Posted ৯:৪৩ পিএম | শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |