শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি
কসবার গোপীনাথপুরে এক পথসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 7:40 pm

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না
ভারত বাংলাদেশের উন্নউন এবং রাজনৈতিক স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।
আজ শনিবার (০৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করে।
চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্যরা এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না- সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা সীমান্তে আছি। একটা বৃহৎ দেশ (ভারত) আছে, তারা আমরাদের উন্নয়ন চায় না; আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। রাজনৈতিক স্থতিশীল না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না।
তিনি আরও বলেন, আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনে কাজ না হোক যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহসভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন প্রমুখ। পরে পথসভা শেষে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।
Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

The Daily Sarod |