শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ভারতকে পেঁয়াজ দেবে না তুরস্ক, আরও দাম বাড়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:53 pm

ভারতকে পেঁয়াজ দেবে না তুরস্ক, আরও দাম বাড়ার শঙ্কা

পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ভারত। এতেও লাভ হয়নি ওই দেশের। পণ্যটি কিনতে গিয়ে বিপাকে পড়ছে ক্রেতারা। মাঝখানে এর দাম কিছুটা কমলেও আবার বাড়ার আশঙ্কা করছেন পেঁয়াজের রাজধানী খ্যাত নাশিকের ব্যবসায়ীরা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের মতো বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। এতে ভারতও আমদানি সংকটে পড়বে পণ্যটি নিয়ে। বরাবরের মতো বাজারে আবার বেড়ে যাবে পেঁয়াজের দাম।

নাশিকের পেঁয়াজের পাইকারি বাজারের এজেন্টদের একাংশ জানাচ্ছে, তুরস্কেও পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত বিদেশের বাজারে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে আঙ্কারা। এতে করে ভারতের বাজারে পেঁয়াজের দর ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

কারণ দর সামলাতে চলতি অর্থবছরে সাত হাজার টনের কিছু বেশি পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করেছে ভারত। এর মধ্যে ৫০ শতাংশের বেশি পেঁয়াজই এসেছে তুরস্ক থেকে। নিজের দেশে পরিস্থিতি আয়ত্তে থাকায় এতদিন পেঁয়াজ রপ্তানি করেছে তুরস্ক।

তিন মাস ধরে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। এক সময় দাম বাড়তে বাড়তে তা ১৫০ রুপির উপরে গিয়েছিল। শেষপর্যন্ত তুরস্ক থেকে আমদানি করা শুরু হলে দাম কিছুটা কমে।

এদিকে, ভারত বিদেশে রপ্তানি বন্ধ করে দিলে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়ে পড়ে বাংলাদেশেও। প্রায় ৩০০ টাকা কেজি দরে পর্যন্ত কিন্তু হয়েছে পণ্যটি। এরপর নিজেদের উৎপাদন বাজারে আসায় কিছুটা প্রভাব পড়ে। তবে এখনও যে পেঁয়াজ ক্রেতার নাগালে আসেনি।

Facebook Comments Box

Posted ৮:৩৫ পিএম | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |