শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ভারতে পালানোর সময় চট্রগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:20 pm

ভারতে পালানোর সময় চট্রগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তদিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়। এসময় অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে দুই সহযোগীসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম-৬ আসন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বিএম ফজলে করিম চৌধুরী,পাচারে সহযোগী নুরপুর এলাকার একাধিক মামলার আসামী হান্নান মিয়া মেম্বার ও আব্দুল্লাহপুর এলাকার কবির ভুইয়ার ছেলে নাঈম মিয়া।

ফকিরমোড়া বিউপির কমান্ডার জামাল উদ্দিন জানান, ভারতে পালিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরে সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সাবেক এমপিসহ দুই সহযোগীকে আটক করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |