শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ভাতশালায় রেললাইনের পাশে নারীর মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২১ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 7:41 pm

ভাতশালায় রেললাইনের পাশে নারীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২২ বছর।

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেআখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, দুপুরে রেললাইনের পাশে অজ্ঞাত ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্হে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | শনিবার, ২১ জুলাই ২০১৮

The Daily Sarod |