শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত সনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১০৭২ জনে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 7:41 pm

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত সনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১০৭২ জনে

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে আরও ১০৪জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ১হাজার ৭২জন করোনায় আক্রান্ত হয়েছে।

বুধবার (০১ জুলাই) রাতে আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, বুধবার পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে জেলায় ১০৪জন করোনা ভাইরাস পজিটিভ আসছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩০ জন, আখাউড়া উপজেলায় ১৭জন, নবীনগর উপজেলায় ১৩জন, বিজয়নগরে ১৩জিন, নাসিরনগরে ৮জন, আশুগঞ্জ উপজেলায় ৮জন, বাঞ্ছারামপুরে ৩জন, সরাইল উপজেলায় ৪জন ও কসবায় ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ২২৪ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ১৫জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭২৯জন।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২০

The Daily Sarod |