শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৩৯জন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:25 pm

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৩৯জন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও ৬জনের পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৯জনে দাঁড়ালো। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় জানা যায়, সোমবার দুপুর পর্যন্ত ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে ৬জনের পজিটিভ এসেছে। এরমধ্যে নাসিরনগরের করোনা নিয়ে মারা যাওয়া প্রবাসীর আরও এক ছোট ভাইয়ের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নাসিরনগরে ওই প্রবাসীর পরিবারে এনিয়ে ৬জন আক্রান্ত হলো। আখাউড়ায় স্টেশনের প্লাটফর্মে থাকা এক ভবঘুরের করোনা সনাক্ত হয়েছে।

এছাড়াও জেলার বাঞ্ছারামপুরে তিনজন ও বিজয়নগর উপজেলার একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের জেলা শহরে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৫:২৫ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |