শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: প্রতীক পাওয়ার একদিন পর সাত্তার-মৃধা করলেন পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:58 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: প্রতীক পাওয়ার একদিন পর সাত্তার-মৃধা করলেন পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দের পরদিন প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে দুই স্বতন্ত্র প্রার্থীকে নতুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে কলার ছড়া ও জিয়াউল হক মৃধাকে আপেল প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

এরআগে, সোমবার প্রতীক বরাদ্দের দিন বিএনপি থেকে বহিস্কার হওয়া সাবেক সংসদ সদস্য ও উপ-নির্বাচনে অংশ গ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া ডাব প্রতীক ও তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা থাকা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছিলেন সিংহ প্রতীক।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে তাদের নতুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও সিংহ প্রতীকটি ছিল জাতীয়তাবাদী গণতন্ত্র দলের প্রতীক।

এছাড়া দলীয় প্রতীয় হিসেবে জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন লাঙ্গল, জাকের জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীক ও আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ পেয়েছেন মটর গাড়ি (কার) প্রতীক।

উল্লেখ্য, ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কার করা উকিল আব্দুস সাত্তার ভূইয়া। তিনি এই আসনে ৫ বার এমপি ছিলেন। এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মঈন উদ্দিন মঈন, মাহবুবুল বারী চৌধুরী ও শাহজাহান সাজু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই নির্বাচনে সাত্তার সহ ৫জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পিএম | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |