শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন হবে উন্মুক্ত, আ’লীগ কাউকে দেয়নি মনোনয়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:25 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন হবে উন্মুক্ত, আ’লীগ কাউকে দেয়নি মনোনয়ন

বিএনপির এমপিরা পদত্যাগ করায় শূন্য হওয়া ৬টি আসনের উপ-নির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। অন্য দুটিতে প্রার্থী দেবে ওয়ার্কার্স পার্টি ও জাসদ। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগ কোন দলীয় প্রার্থী না দেওয়া উন্মুক্ত থাকবে।

রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ।

আরও পড়ুনঃ দুইদিন আগে করলেন বিএনপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র  এমপি প্রার্থী হচ্ছেন সাত্তার!

এদিকে, ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে ১৪ দলের জাসদ প্রার্থী দেবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।

গত ১০ ডিসেম্বর বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির এমপিরা পদত্যাগপত্র জমা দেন।

এর ফলে বিএনপির এমপিদের আসনগুলো শূন্য হয়। সংরক্ষিত নারী আসন বাদে বাকি ছয় সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পিএম | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |