শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রেজাউল বাতিল, ভাসানীকে মনোনয়ন দিল জাতীয়পার্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:19 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রেজাউল বাতিল, ভাসানীকে মনোনয়ন দিল জাতীয়পার্টি

জাতীয় সংসদ থেকে বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোর চারটির উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে সপ্তাহ না পেরুতেই দুই আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মনোনয়ন বোর্ডের এক বিশেষ সভায় এই সিদ্ধান্তের পর জানানো হয়েছে।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে জাপা থেকে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার পরিবর্তে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানীকে। ভাসানী জাপা যুগ্ম-মহাসচিব পদে রয়েছেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাককে প্রার্থী ঘোষণা করছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. রেজাউল ইসলাম ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। এছাড়াও ঠাকুরগাঁও-৩ আসনের জন্য হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৬ আসনে মো. নূরুল ইসলাম ওমর, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় গণসমাবেশে বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। পরে তারা জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন রয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ৬টি আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |