শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন প্রায় ৩৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ৬০ বিজিবি বাধ্যতামূলক অবসরে ‌’বিতর্কিত’ সংসদ নির্বাচনের ৩২ রিটার্নিং কর্মকর্তা টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত অর্থ মন্ত্রণালয়ের সভাপতিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বর্নাঢ্য আয়োজনে কবি জয়দুলের পাখপাখালির মিলনমেলা গ্রন্থের প্রকাশনা উৎসব ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ জুলাই ভর্তি মেলা কসবায় যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ১২ সীমান্তে চারজনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 6:38 pm

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মহিলা কলেজের নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম|


কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ|
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা চাচ্ছি মেয়েদের উচ্চ শিক্ষার হার বাড়াতে| আমার মনে হয় এই কলেজেটিতে একটা সুযোগ রয়েছে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার| ব্রাহ্মণবাড়িয়া একটি রক্ষণশীল এলাকা| এখানকার বাবা-মায়েরাও চাই না তাদের মেয়েরা ঢাকায় গিয়ে পড়াশুনা করুক| কারণ একদিকে রক্ষণশীলতা আবার অন্যদিকে ব্যয়েরও একটা ব্যাপার থাকে| আমার মনে হয় এই মহিলা কলেজেই যদি অনার্সের সাবজেক্টগুলো বাড়ানো যায় ও মাস্টার্স এর ব্যবস্থা করা যায় তাহেল ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের জন্য উচ্চ শিক্ষার একটি বিরাট সুযোগ সৃষ্টি হবে|
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে|

Facebook Comments Box

Posted ৬:৩৭ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

The Daily Sarod |