শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া যুবদলের সভাপতি গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:10 pm

ব্রাহ্মণবাড়িয়া যুবদলের সভাপতি গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের পাওয়ার হাউস রোডে পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশ ছিল সতর্ক অবস্থানে।

সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, গোলাম সারোয়ার খোকন, এবি এম মুমিনুল হক, আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম গোলাপ, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সদস্য সচিব মো. সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মহসিন হৃদয়, সদর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক আরিফুল হক মাসুদ, সদস্য সচিব ইয়াছিন মিয়া, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর রুবেল, যুগ্ম আহবায়ক মোকাররম হোসেন আদি, কাজি মুহিবুর রহমান ডিকন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী মিথ্যা মামলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে, বিএনপির যৌক্তিক আন্দোলনকে দমানো। কিন্তু এসব গ্রেফতারে আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। এসময় নেতারা গ্রেফতারকৃত শামীম মোল্লার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, শামীম মোল্লার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও তিনি ১৫টির অধিক মামলায় এজহারভুক্ত আসামী। পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হলে সেখান থেকে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠায়।

Facebook Comments Box

Posted ১০:১০ পিএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |