শিরোনাম
তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ জুলাই ভর্তি মেলা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 4:45 pm

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ২৭-২৮ জুলাই ভর্তি মেলা

ভাষা শিক্ষা, ভর্তি মেলা ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ ও ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘অ্যাডমিশন ফেয়ার ২০২৬’।

ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি (বিএ ও এমএ), সমাজবিজ্ঞান (বিএসএস ও এমএসএস), বিবিএ, এমবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (পিজিডি ইন এলআইএস) এবং ব্যাচেলর অব ল (এলএলবি) প্রোগ্রামে ভর্তির সুযোগ থাকছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভর্তি ফিতে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন। এছাড়া নতুন শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গিফট প্যাকেজ, ভাষা শিক্ষা কোর্স, বিভাগ নির্বাচন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিশেষ পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে।
এদিকে, ভাষা শিক্ষার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আগামী ল্যাঙ্গুয়েজ এবং কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত ২৬ জুলাই থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠদান, দক্ষ প্রশিক্ষক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস পার্টনারশিপ প্রোগ্রামের সদস্য হয়েছে। আইইএলটিএস এর পাশাপাশি জার্মান, স্প্যানিশ ও চাইনিজ ভাষা শিক্ষার কার্যক্রমও চালু করা হচ্ছে।
এছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সিভি রাইটিং ও কম্পিউটার স্কিল ডেভেলপিং এর মতো কোর্সও চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি মেলার আয়োজনকে আরও প্রাণবন্ত করতে ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘ফল উৎসব’। এতে দেশীয় মৌসুমি ফলের আয়োজন থাকবে। আর ২৮ জুলাই অনুষ্ঠিত হবে ‘বর্ষাবরণ’, যা বাঙালির বর্ষাকালীন সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিশেষ আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. শফিকুল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি ভর্তি মেলায় গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:৪৫ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

The Daily Sarod |