নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সালিশকারক শেখ মোঃ মহসিন আর নেই। গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে—- রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার পূর্বমেড্ডার কৃতি সন্তান শেখ মোঃ মহসিন বিভিন্ন সামাজিক সংঘঠন ও আওয়ামীলীগের রাজনৈতিতে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা মেড্ডা বাইতুস সালাম জামে মসজিদে নামাজে জানাজাশেষে পূর্ব মেড্ডা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন শেকডের বন্ধনের নেতৃব্রদ্ব।তারা গতকাল শুক্রবার রাত ৮টায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Posted ১০:০০ পিএম | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya