তিতাস পূর্বাঞ্চলে উপশহর স্থাপন তৎপরতা বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১২ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 7:31 pm

তিতাস পূর্বাঞ্চলে উপশহর স্থাপন তৎপরতা বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পূর্বাঞ্চলে বসতভিটা, ফসলি জমি, হাওর-বিল ও জলাশয় ভরাট করে উপশহর স্থাপনের তৎপরতা বন্ধের দাবিতে কিষান- কিষাণীরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।


মানববন্ধনে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, হুসেন আহমদ খান, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
বক্তারা বলেন, তিতাস পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় রয়েছে ফসলি জমি, হাওর-বিল, জলাশয় ও বসতভিটা। এসব জায়গা ভরাট করে অপরিকল্পিতভাবে উপশহর স্থাপন করা হলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি জলাবদ্ধতাসহ নানা পরিবেশগত সংকট তৈরি হতে পারে।
তাঁরা বলেন, উন্নয়নের নামে কৃষিজমি, জলাশয় ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা যাবে না। তিতাস পূর্বাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উপশহর স্থাপনের তৎপরতা বন্ধ করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৭:৩১ পিএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬

The Daily Sarod |