শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘ব্রাহ্মণবাড়িয়া নিয়ে পোষ্টে মানুষের নেতিবাচক মন্তব্য পেয়ে আমি আশ্চর্য হয়েছি’

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:37 pm

‘ব্রাহ্মণবাড়িয়া নিয়ে পোষ্টে মানুষের নেতিবাচক মন্তব্য পেয়ে আমি আশ্চর্য হয়েছি’

জনপ্রিয় বাংলা গানের কণ্ঠশিল্পী আসিফ আকবর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে নিজের ফেসবুকে গত ৪মে একটি পোষ্ট দিয়েছিল। সেই পোষ্টে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক আবেগআপ্লূত হয়েছিল। আসিফের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই জেলা মানুষ ভালবাসা ও কৃতজ্ঞতা জানায়। কিন্তু আফিসের এই পোষ্টে দেশের অনেকে নেতিবাচক কমেন্ট করে। সেই নেতিবাচক কমেন্টের বিষয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর নিজের ফেসবুকে বুধবার রাতে একটি পোস্ট দিয়েছেন।

নিচে আসিফের ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-

”নেংটি ইঁদুরটাই সারাবিশ্বে জেরী নামে পরিচিত।বুঝ হবার পর থেকেই আমাকে সর্বোচ্চ পেরেশান করা এই ভয়ঙ্কর প্রানীটাকে কুমিল্লায় বলি বাতি ইন্দুর।এরা কিভাবে বিছানার জাজিমের নীচে বাচ্চা প্রসব এবং লালন পালন করতো সে রহস্যটা আজো বুঝিনি। আমার কাজই ছিল এগুলো খুঁজে বের করে কাকের খাদ্য বানানো।এই ছোট ছোট মায়াবী বাচ্চাগুলাই পরবর্তীতে একেকটা ইসরাইল হয়ে যায়।এখনো আমার অফিসের এসি টেলিভিশন নেট ডিশের কানেকশন খেয়ে ফেলে এরা, এমনকি রিমোটগুলো পর্যন্ত মুক্তি পায়না।বড় বা ধেঁড়েগুলাকে সাইজ করতে পারলেও ছোটগুলার হাত থেকে আজো মুক্তি পাইনি।বিশ্বের সবচেয়ে ফসল নষ্টকারী প্রানী হচ্ছে এই ইঁদুর মহোদয়।এরা ছোট ছোট গর্ত করে একসময় পাহাড়ও ধ্বসিয়ে ফেলে।মানুষের মধ্যেও ইঁদুর প্রজাতি রয়েছে ব্যাপক হারে।

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে পোস্ট দেয়ার পরও মানুষের নেতিবাচক অনেক মন্তব্য পেয়ে আমি আশ্চর্য হয়েছি।এর মধ্যে প্রবাসের ইস্যুও এসে গেছে।আবার পজিটিভ মন্তব্যও পেয়েছি অনেক।কুমিল্লার লোক হিসেবে আমি বিএনসিসি বা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বরিশাল নোয়াখালী চিটাগং কুমিল্লা ) খেতাব দেশজুড়ে আগেই পেয়েছি।একটা ছোট পোস্টে ডিটেইল বোঝানো যায়না, কেউ কেউ আবার বুঝেও অহেতুক তর্ক বাড়িয়ে ঝামেলার সৃষ্টি করে। এরাই হচ্ছে সেই বাতি ইন্দুরের মনুষ্য ফরমেট।আমি নাকি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ নিয়েছি, আচ্ছা আমি পক্ষ নিলে কিছু যায় আসে? পোস্টের উদ্দেশ্য ছিল পারস্পরিক সম্মানবোধের জায়গাটা দেখিয়ে দেয়া আর মুশিক কংশমামার বংশধররা বুঝেছে অন্যকিছু।এদিকে আমি এই চারজেলার খুব আত্মিক সম্পর্কীয় হিসাবে জন্ম থেকেই জ্বলছি সে খবর কারো নেই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন বুঝিয়ে দিয়েছে তাদের আত্মসম্মানজ্ঞান, যেটা আমরা পারিনি কখনোই।গত কয়েকদিনের ঘটনা নিয়ে শত বছরের ঐতিহ্যকে যারা ইচ্ছে করে এড়িয়ে যেতে চায় তারাই সেই ফসল ধ্বংসকারী ইদুর।এর মধ্যে কারা না বুঝে বাড়াবাড়ি করেছে তাদেরকেও সনাক্ত করার ক্ষমতা আমার আছে, কারন আমিও একই প্রজাতির।

আগেও লিখেছি জাতির বিভক্তি নিয়ে। প্রবাসে এক বাংলাদেশ নেই, সব জেলা উপজেলা তৃনমূল পর্যন্ত সবাই বিভাজনে আছে।পৃথিবীতে বিভক্ত জাতি হিসেবে এটা একটা রেকর্ড। যে কারনে আমি আজ পর্যন্ত দেশের বাইরে কোন জেলাসমিতির শো করিনি, আমি জানি এই গ্রুপিংয়ের বিষবাষ্প আমাকেও আক্রান্ত করবে।প্রতিনিয়ত ফাঁদে পড়ার আশঙ্কায় সবসময় সাবধানী থাকি। ঝামেলা আমার প্রিয় ভাইয়ের মত, ছাড়তেই চায়না। আমার উপন্যাসে রওনকের ভুমিকা ছিল এক পারভার্টেড ডিভোর্সী নারীর, যার একটি কন্যা সন্তানও রয়েছে। পরবর্তীতে সে তাকে শুধরে নিয়ে সাধারন সামাজিক জীবনে ফিরে যায় একটা সময়ে। গত কয়েকদিনে ইঁদুরের কাটাকাটির উৎপাতে রওনক পরিপূর্ন মা হওয়ার জায়গায় উল্টো আড়াই মাসের প্র্যাগনেন্ট অবস্থায় ব্যাক করেছে, আমার গল্প লেখা আবার শুরু করতে হবে সেখান থেকেই। কিছু ইঁদুর সেইদিনের পোস্টের ছবি এডিট করে অন্য প্রোপাগান্ডাও চালাচ্ছে।জীবনে এই প্রথম সর্বোচ্চ একত্রিশ দিন বাসায় আটক। সন্ধ্যায় ফোন দিয়ে সিকিউরিটি লাল্টুকে বলেছি আমার অফিসটা যেন ইঁদুরের ধ্বংসলীলা থেকে বাঁচিয়ে রাখে।”

ভালবাসা অবিরাম…

ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া আসিফের পোষ্টি পড়তে লিংকে ক্লিক করুনঃ ‘না মিশলে বোঝা মুশকিল, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আন্তরিকতায় কেমন’ 

রাফি/–

Facebook Comments Box

Posted ১০:৩৭ পিএম | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০

The Daily Sarod |