স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 3:00 am
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৮ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগোনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামীম মোল্লার বিরুদ্ধে মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। সেই গ্রেফতারী পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা চলমান রয়েছে।
Posted ৩:০০ এএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya