শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে শ্যামল-সিরাজ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 7:04 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে শ্যামল-সিরাজ

বাংলাদেশ জাতীয়তাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি দুবার জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ে একটি পক্ষের আপত্তির কারণে তা স্থগিত করা হয়। ওই দুবার সম্মেলনের তারিখ ঘোষণার পর জেলা বিএনপির বড় একটি অংশ সম্মেলনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় এবং সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়। এই অবস্থায় ১ ফেব্রুয়ারি সম্মেলনে কাউন্সিল ছাড়া শুধু সমাবেশ অর্থাৎ প্রথম অধিবেশন হয়। সেটিও জেলা সদরে ঘোষিত স্থান পরিবর্তন করে আশুগঞ্জ উপজেলা সদরে করা হয়। সেখানে কমিটি গঠনের দায়িত্ব নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০৪ পিএম | শুক্রবার, ০৯ মে ২০২৫

The Daily Sarod |