শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের ইন্তেকাল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৯ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:05 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) আহবায়ক জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (২৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের জেল রোডে দি ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন। তিনি জানান, জিল্লুর রহমান দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভোগ ছিলেন। এছাড়াও তিনি হেপাটাইটিস-বি’তে আক্রান্ত ছিলেন। সন্ধ্যার আগে জেলা শহরের ফুলবাড়িয়ায় নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তিনি ইন্তেকাল করেন।

জিল্লুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সাথে আলোচনা শেষে জানাজার সময় জানানো হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | সোমবার, ২৯ মে ২০২৩

The Daily Sarod |