শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 11:06 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬) কে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কাজিপাড়া এলাকা থেকে আটক করেছে র‍্যাব-৯ এর সদস্যরা। রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, রুহুল আমিন আফ্রিদির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় আফ্রিদি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১১:০৬ পিএম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |