শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 1:45 pm

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় গরুসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত দুই জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এ সব অভিযান পরিচালনা করে। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা ও মাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে পৃথক অভিযান পরিচালনা করে। এ সব অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেল, বাসমতি চাল, এনার্জি ড্রিংক, অলিভ অয়েল, ইজিবাইক এবং সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ ৩৮ হাজার ৯৫০ টাকা।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অত্র ব্যাটালিয়ন সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

Posted ১:৪৫ পিএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

The Daily Sarod |