শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 2:55 pm

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন। আজ শুক্রবার (২৪ জুলাই) পৃথক পৃথক এ সব অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানগুলোতে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংক, ফুচকা, শিং মাছ, বিভিন্ন প্রকার ওষুধ, বাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা এবং ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ৩৪ লাখ ৬১ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ২:৫৫ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

The Daily Sarod |