শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জাতীয়পার্টির মনোনয়ন পেলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:49 pm

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জাতীয়পার্টির মনোনয়ন পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়পার্টি দেশব্যাপী ৩০০ সংসদীয় আসনে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে।  সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি সংসদীয় আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) মো. শাহানুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এডভোকেট আব্দুল হামিদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) তারেক আহমেদ আদেল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) মো. মোবারক হোসেন দুলু ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্জারামপুর) এডভোকেট আমজাদ হোসেন।

এরমধ্যে আব্দুল হামিদ সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে জাতীয়পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়। তিনি নির্বাচনে লাঙ্গল প্রতীকে পেয়েছিলেন ৩ হাজার ১৮৬ ভোট।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পিএম | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

The Daily Sarod |