নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৪ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 6:55 pm
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অ,দা) মোহাম্মদ ওয়ারেস হোসেন বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরানো।সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আরো প্রতিভার জন্ম নেবে এটাই প্রত্যাশা।সেই অতিহ্য ধরে রাখতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসন আয়োজিত এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষন ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্টান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শংকর কুমার বিশ্বাস,সিভিল সার্জন মো:নোমান মিয়া,ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মো:আরিফ।
আল আমিন শাহীনের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ) এহসান মুরাদ,জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।
পুরস্কার প্রাপ্তদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী তোমাদের পাশে সব সময় থাকবে। আরো বড় পরিসরে তোমাদের সেলিব্রেট করতে চাই।আমরা আশা করবো এই প্রতিভাধর শিল্পীদের নিয়ে আমরা তারুন্যের উৎসব করবো।’
সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ ২০২৫ আয়োজন করে শিশু-কিশোর শিল্পীদের প্রতিভা বিকাশের উদ্যোগ নেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে বিশেষ ভাবে ধন্যবাদ জানান মহাপরিচালক।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সাহিত্য সংস্কৃতির উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
অনুষ্টানে বিজয়ীদের হাতে একটি ক্রেষ্ট,সনদপত্র এবং প্রাইজবন্ড তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।বিজয়ীদের মধ্যে থেকে রবীন্দ্রসংগীতে প্রথম প্রিয়ম আচার্য এবং নজরুল সংগীতে প্রথম কৃত্তিকা সাহা সংগীত পরিবেশন করেন।
সবশেষে ঢাকা থেকে আগত শিল্পী আজগর আলী,রাফি তালুকদার,মিজ রোকসানা আক্তার রুপসা সাংগীত পরিবেশ করে উপস্থিত দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন।
Posted ৬:৫৩ পিএম | বুধবার, ০৪ জুন ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya