শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৪ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 8:07 pm

ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামে দুদল গ্রামবাসীর  সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে তৃতীয় দিনের মত দুই গোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষে মিয়াজুল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার বিকেলে সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিমের বাড়ির গোষ্ঠীর মধ্যে তিন ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। নিহত মিয়াজুল চান্দের গোষ্ঠীর তোতা মিয়ার ছেলে। এ সময় উভয় পক্ষের ১৫জন আহত হয়।

স্থানীয়রা জানায়, ছলিমের বাড়ির শহিদ মিয়ার ছেলে চান্দের বাড়িতে বসে গত সোমবার রাতে কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিল। এসময় চান্দের বাড়ির লোকজন তাতে বাধা দিলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সোমবার রাতেই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালিন সময়ে উভপক্ষের ১০/১২টি বাড়িতে ভাঙ্গচুর চালায় দাঙ্গবাজরা। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

এরই জের ধরে বুধবার বিকেলে ফের সংঘর্ষ জড়ায় দুই গোষ্ঠীর লোকজন। এ সময় টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষ চলাকালে ১০/১২ টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো গ্রাম জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষটি গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে চান্দের বাড়ি মিয়াজুল নামে একজন গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, দীর্ঘদিনের গোষ্ঠিগত দ্বন্ধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | বুধবার, ১৪ মে ২০২৫

The Daily Sarod |