অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 5:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

Posted ৫:৫২ পিএম | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya