শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব সমাজসেবা, বিশ্বভ্রমণ ও নেতৃত্বের স্বীকৃতি: রোটারির ডিস্ট্রিক্ট ৬৫-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হলেন আশিকুল সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার লাখো মানুষের খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল যুক্তারষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ওয়ান ব্যাংক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত বিতর্কিত সেই ওসি রাশেদকে কসবায় পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২০ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 10:23 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহতরা হলেন ইমাম হোসেন (৩০), হৃদয় মিয়া (২৫), মেহেদী (২২), আরমান (৩০)। নিহতের মধ্যে তিনজনের বাড়ি গলানিয়া গ্রামে ও আরেকজনেন বাড়ি একই উপজেলার ধরন্তি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উঠে না আসায় সন্দেহ হলে আরমান ও ইমাম তাদের খোঁজে সেপটিক ট্যাংকে নামেন। পরে চারজনই বিষক্রিয়ায় মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেল সাড়ে ৫টায় সেপটিক ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানা, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ৮:৫০ পিএম | বুধবার, ২০ মে ২০২৬

dainiksarod |