শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে ভারতীয় গরুসহ চোরাই পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 1:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে ভারতীয় গরুসহ চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি৷ গতকাল বুধবার সকাল ১০টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এ সব অভিযান পরিচালনা করে। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, মাদক ও পণ্য চোরাচালানসহ সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল ও খাড়েরা সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানগুলোতে ভারতীয় গরু, বাসমতি চাল, এনার্জি ড্রিংক, জিরা, মশার কয়েল, শাড়ি, স্কিন শাইন ক্রিম, অলিভ অয়েল, বেবি পাউডার, বিয়ার ও ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থক প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৭ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

The Daily Sarod |