শিরোনাম
তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী শিক্ষার্থীদের নিয়ে বিজিবির মদকবিরোধী সভা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 2:39 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী শিক্ষার্থীদের নিয়ে বিজিবির মদকবিরোধী সভা

মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি৷

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কবি সানাউল হক কলেজে বিজিবির ২৫ ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলকার শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভার শুরুতে মাদকদ্রব্যের অপব্যবহার ও ক্ষতি সম্পর্কিত একটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ মো. আহসান আহম্মেদ রানা ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদু্ল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা মাদকের কুফল তুলে ধরে বলেন, মাদকের অপব্যাবহারের ফলে সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এক্ষেতে সীমান্তবর্তী বাসিন্দাদের সবর আগে সোচ্চার হওয়ার পাশাপাশি সন্তানরা যেন মাদকাসক্ত না হয়ে পড়ে সেদিকে নজর রাখতে হবে।

 

Facebook Comments Box

Posted ২:০২ পিএম | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

The Daily Sarod |