শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 7:55 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এম.পি, সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১০৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম আহমেদ শাহীন বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এম.পি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সাবেক এম.পি এবাদুল করিম বুলবুল, সাবেক এম.পি মঈন উদ্দিন, সাবেক এম.পি একরামুজ্জামান খোকন। এছাড়া মোকতাদির চৌধুরীর স্ত্রী ফাহিমা খাতুনকেও এ মামলায় আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনাম আরো ৪০-৫০ জনকে আসামী করা হয়।

ছাত্রদল নেতা ইব্রাহিম আহমেদ অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গভ. মডেল গার্লস স্কুলের সামনে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজন একটি মিছিলে হামলা চালায়। তাদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারি আহত হন। এ সময় মোটর সাইকেল ভাঙচুরসহ ককটেল ফাটিয়ে নাশকতার সৃষ্টি করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৫৫ পিএম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

The Daily Sarod |