জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৫ আগস্ট ২০২৪ সর্বশেষ আপডেট : ১২:২৩ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হত্যার অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে নিহত মাদ্রাসাছাত্র হোছাইন আহম্মদের বড় বোন তানিয়া আক্তার বাদি হয়ে সদর মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোকতাদির চৌধুরী সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।
অন্যন্যা আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল (৩৮), সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন (৩৫), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৫৬), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার (৪০), জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন (৪৫), জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনির হোসেন (৪০), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ (৩৭), সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু মুছা আনছারী (৪৮), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৫), জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ (৪৫), পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মঞ্জুর মাওলা ফারানী (২৫), সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন (৬০), সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম (৪২), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৩৮), সৈনিক লীগ নেতা জেপি জুম্মান মিয়া (৩৯), মেড্ডা এলাকার জাকির মিয়া (৩৪), সাবেক ছাত্রলীগ নেতা মো. মোমিন মিয়া (৩৪), হামদু মিয়া (৫৫), এমরান হোসেন মাসুদ (৩৮), আপন মিয়া (৩৫), আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বাবুল (৫৫), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত সুলতানা (৪০), আরিফুল ইসলাম, ও ভাটপাড়া গ্রামের অন্তর খান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ২০২১ সালে ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে মাদ্রাসা শিক্ষার্থী সহ ১৬জন নিহত হয়। ২৭ মার্চ শহরের টিএ রোডে মাহমুদ শাহ মাজার গেইট এলাকায় নিহত হয় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র মাওলানা হোছাইন আহম্মেদ। সেই হত্যাকাণ্ডে ঘটনায় নিহত হোছাইন আহম্মেদের বড় বোন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ও সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সহ ২৬জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামী করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, মামলাটি জমা দেওয়ার পর রুজু করা হয়েছে।

Posted ১২:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর