https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ ৯ টন জিরা উদ্ধার ভুয়া দলিলে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে ভাইদের বিরুদ্ধে বোনের মামলা তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযানে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস র‍্যাব সদস্যদের আটকে রেখে মারধর: কুখ্যাত ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার আখাউড়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা হরমুজ প্রণালীর কাছে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে কারিতাস বাংলাদেশ দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা নবীনগরে অপহরণের পর আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 8:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রী আ. ন.ম. এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে জেলা শহরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি; কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’ বলে ¯স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তাহসিন আরাফাত আহমেদ, মহিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষার্থী ইবনে সাকিব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদেশে এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে ব্রাহ্মণবাড়িয়ার পরীক্ষার্থীরাও একাত্মতা পোষণ করছে। একদফা দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন তারা।

Facebook Comments Box

Posted ৮:২৭ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

dainiksarod |