https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ ৯ টন জিরা উদ্ধার ভুয়া দলিলে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে ভাইদের বিরুদ্ধে বোনের মামলা তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযানে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস র‍্যাব সদস্যদের আটকে রেখে মারধর: কুখ্যাত ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার আখাউড়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা হরমুজ প্রণালীর কাছে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে কারিতাস বাংলাদেশ দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা নবীনগরে অপহরণের পর আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ ৯ টন জিরা উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 11:23 am

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ ৯ টন জিরা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিজিবির অভিযানে প্রায় ৯ টন ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে৷ জিরাগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ভারতীয় অবৈধ ৮ হাজার ৭৩০ কেজি (প্রায় ৯ টন) জিরা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত জিরা ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়াসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবি টহল জোরদারের পাশাপাশি আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৩ এএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

dainiksarod |