https://www.jac-recruitment.sg/?source=google.com

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৩ অগাস্ট ২০২৪   সর্বশেষ আপডেট : 10:05 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে, বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ও নবীনগর উপজেলার বিটঘরে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিক্ষোভ মিছিল কর্মসূচীর আলোকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কুট্টাপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বরোড় মোড়সহ আশপাশ এলাকা প্রদিক্ষণ করে। মহাসড়কের অবস্থান নেওয়ার কারনে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলন চলাকালে যেকোন সহিংসতা এড়াতে মোতায়েন ছিল বিজিবি। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ও ডিবি সদস্যরা শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেন। তবে আন্দোলন চলাকালে কোন সহিংসতার ঘটনা ঘটেনি।

এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী দক্ষিন বাজার ঈদগা মাঠের সামনে কোঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ছাত্র জনতার গণহত্যা ও গণগ্রেফতারের নিন্দার প্রতিবাদ জানান। পরে ঘটনাস্থলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ উপস্থিত হলে ছাত্ররা চলে যায়।
অপর দিকে, জেলার নবীনগর উপজেলার বিটঘর পুকুর পাড় মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ করেন। এসময় তারা প্লেকার্ড হাতে নিয়ে নানান শ্লোগান দিতে থাকেন। তারা সেখানে প্রায় দুই ঘন্টার মতো অবস্থান করেন। তবে সেখানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, বিভিন্ন জায়গায় বিক্ষোভ করার চেষ্টা করা হয়েছে। আমরা তাদ্রর সাথে কথা বলেছি। শান্তিপূর্ণ ভাবে তারা শেষ করেছে। যে কোন প্রকার বিশৃঙ্খল পরিবেশ এড়াতে পুলিশ তৎপর ছিল।

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | শনিবার, ০৩ অগাস্ট ২০২৪

dainiksarod |