স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:47 pm
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে বের করলে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া তা পন্ড হয়ে যায়। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলার শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, দুপুরে জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে মহাসড়কের পীর বাড়ি এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, সেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, সাবেক ভিপি তাজুল ইসলাম সহ বেশ কয়েকজন অংশগ্রহণ করেন। মিছিলটি বের করার ২/৩ মিনিটের মধ্যেই জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটিকে ধাওয়া করলে সড়কের পাশের কৃষি জমিতে নেমে দৌড়ে বিএনপির নেতাকর্মীরা আত্মরক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এই বিষয়ে জানতে জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নানের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, বিএনপি জামায়াত দেশ বিরোধী নাশকতামূলক কর্মসূচি দিয়েছে। সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছে। আমরা সকাল থেকেই তাদের অপচেষ্টা প্রতিরোধে মোটরসাইকেল নিয়ে ঘুরেছি। পীরবাড়ি এলাকায় তারা নাশকতার চেষ্টা চালালে খবর পেয়ে সেখানে আমরা যাই। আমাদের দেখেই তারা দৌড়ে পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, বিএনপির নেতাকর্মীদের মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছিল। এর আগেই ছাত্রলীগের ছেলেরা সেখানে গেলে তারা পালিয়ে যায়। তবে সেখানে কোন সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, বেলা ১১টার দিকে শহরের পাওয়ার হাউস রোডে এক ঝটিকা মিছিল বের করে জেলা বিএনপির অপর একটি অংশ। সেখানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম মোমিনুল হক, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমূখ অংশ নেন।
Posted ৯:৪৭ পিএম | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya