ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 12:11 am

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন৷ আজ সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনের নামা জানা গেছে। এরা হলেন- তারিফ (২০), সালমান (৪), বায়েজিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাদেকপুর ইউনিয়নের দামচাইল এলাকা থেকে হাঙমারা মসজিদ ও আশপাশ এলাকায় একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে থাকে। পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১১ এএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

The Daily Sarod |