স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:34 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মোরসালীন আহমেদ চৌধুরী নিহাদ (২৮) নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। শনিবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শিমরাইলকান্দি গ্রামের সদর-বিজয়নগর সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। নিহাদ জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া অফিসার পরিদর্শক এনামুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি মোরসালীন আহমেদ চৌধুরী নিহাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ আইনে মামলা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার সদস্যরা। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Posted ১০:৩৪ পিএম | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya