নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : 10:23 pm
এনসিপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে কর্মসূচী সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক আজিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুন জিহাদের পরিচালনায় সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়ক, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ। সভায় জেলা, উপজেলা সার্চ কমিটির পরিচয় পর্ব ও জুলাই পদযাত্রা বাস্তবায়নে কেন্দ্র, জেলা, উপজেলায় নেতৃবৃন্দের অংশগ্রহণে আগামী ২৪ জুলাই এনসিপি’র সমাবেশকে সফল করার আহবান জানান।
Posted ১০:২৩ পিএম | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya