শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় জিয়াউর রহমানের জন্মদিনে অসহায়রা পেল যুবদলের কম্বল উপহার(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 1:29 am

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের পুনিয়াউটে বিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থনীতি সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে জেলা যুবদলের উদ্যোগে সাড়ে ৩শত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এবিএম মমিনুল হক, আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদল নেতা আতিকুল হক জালাল, রাশেদুল হক, রাশেদ কবির আখন্দ, নাসির উদ্দীন, যোবায়ের আহমেদ মানিক, মো. শরীফ, সৈয়দ তৈমুর, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ রুবেল, যুগ্ম আহবায়ক মহিবুল ইসলাম ডিকন, সানি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত জিয়াউর রহমানের রূহের মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আপামর জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। পরবর্তীতে উনার সহধর্মিণী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা অব্যাহত রেখেছিলেন। তাই তিনি বার বার দেশের মানুষের ভালবাসায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু হীন চক্রান্ত করে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম জিয়াকে সাজা প্রদান করে। তবু উনার দেশের মানুষের প্রতি তার ভালবাসা বিন্দুমাত্র কমেনি। উনার দল বিএনপিও মানুষের পাশে সবসময় ক্রান্তিলগ্নে দাঁড়িয়েছে। তাই এই শীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভুলেনি। এই ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:২৫ এএম | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |