শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো দুই মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 10:51 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো দুই মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের কমিটি নিয়ে সোমবার হওয়া সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মঙ্গলবার (১৩ জুন) সদর মডেল থানায় পৃথক এ দু’টি মামলা দায়ের করেন। দু’টি মামলায় উভয়পক্ষের ৮২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো শতাধিক আসামী করা হয়েছে। এর আগে শনিবার রাতের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায়ও উভয়পক্ষের নেতা-কর্মীদের আসামী করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের নতুন কমিটির মিছিলে পদবঞ্চিতদের হামলা,ককটেল বিস্ফোরণ

গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে পাঁচদিন ধরে ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলমান। আর এ বিরোধকে কেন্দ্র করে অস্ত্রের ঝনঝনানি ও ককটেলের দাপট দেখছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। তবে মঙ্গলবার কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনদিন ধরে নেতা-কর্মীদের বাড়িতে হামলার পর সোমবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিস্ফোরণ ঘটানো হয় অর্ধ শতাধিক ককটেলের। কুমিল্লা-সিলেট মহাসড়কে ধাওয়া-পাল্টাধাওয়া হওয়ায় ২০ মিনিটের মত যান চলাচল বন্ধ থাকে। এর আগে দু’পক্ষই লোকনাথ দিঘির পাড়ে পৃথক কর্মসূচি দিলে প্রশাসন কঠোর অবস্থান নেয়। ফলে নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীরা শহরতলীর বিরাসার মোড়ে মিছিলের আয়োজন করে। এ ঘটনায় সদর থানায় এসআই রাকিবুল ইসলাম ও সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। একটি মামলায় ছাত্রদলের সদ্য বিদায়ী আহবায়ক ফুজায়েল চৌধুরী রুবেলকে ও আরেকটি মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছীন মাহমুদকে প্রধান আসামী করা হয়েছে। দু’জন একই পক্ষের লোক হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দু’গ্রুপের গুলাগুলির ঘটনায় মামলা

নেতা-কর্মীরা জানান, গত বৃহস্পতিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে শাহীনুর রহমান শাহীনকে আহবায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। সাত সদস্যের কমিটির যুগ্ম আহবায়ক হলেন এলভিন লস্কর, সাজিদ আহমেদ, রেজাউল হক শীষ, আবদুল গাফফার রিমন ও সাইফুল ইসলাম ফাহিম। ওই কমিটি ঘোষণার পর থেকেই উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দু’গ্রুপের গোলাগুলি, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

কমিটি ঘোষণার পর গত শুক্রবার সকালে নব-গঠিত কমিটির ৪জন জেলা কৃষকদলের আহবায়ক আবু শামীম মোহাম্মদ আরিফের কান্দিপাড়ার বাসায় শুভেচ্ছা বিনিময় করতে যান। বিষয়টি জানতে পেরে বিদায়ী কমিটির আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েল ও সদ্য বিদায়ী সদস্য সচিব মহসিন মিয়ার নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আবু শামীমের বাড়িতে হামলা করে। একইদিনে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন ও জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর কাউসার মিয়ার বাড়ি হামলা চালান বিদায়ী কমিটির নেতারা। শনিবার রাত পৌনে ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতা-কর্মীরা আবু শামীম মোহাম্মদ আরিফ ও জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমানের বাড়িতে পুনরায় হামলা চালান। এ সময় হামলাকারীরা ২০-২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, ৩ নেতার বাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

The Daily Sarod |