শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দু’গ্রুপের গোলাগুলি, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১১ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 2:12 am

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দু’গ্রুপের গোলাগুলি, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি নিয়ে ফের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

শনিববার (১০ জুন) রাত পৌন ১০ টার দিকে শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ছাত্রদলের কমিটি ঘোষনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ এবং নেতাদের বাড়িতে হামলা চালায় ছাত্রদলের পদ বঞ্চিত নেতা কর্মীরা। এ সময় কৃষকদলের আহবায়ক ভিপি শামীম ও নতুন কমিটির আহবায়ক শাহীনসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর করে। এরপর শহরের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। আজ শনিবার রাতে ফের পদ বঞ্চিত নেতাকর্মীরা আবার তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের পক্ষের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দুই দিন ধরে পদ বঞ্চিত নেতাকর্মীরা হামলা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ২:১২ এএম | রবিবার, ১১ জুন ২০২৩

The Daily Sarod |