শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করে শসা খাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নাসিরনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১০ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 1:55 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করে শসা খাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে চুরি করে শসা খাওয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশতাধিক  আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ হয়। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের বড়হাটি এলাকার জুয়েল মিয়া তার বাড়ির পাশে জমিতে শসার আবাদ করেন। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে জমি থেকে শসা চুরি হয়ে যাচ্ছিল। পরে জানা যায়, স্থানীয় সরকারবাড়ির কয়েকজন যুবক শসা চুরির করেছে। এ ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সকালে সরকারবাড়ির লোকজন বড়হাটি এলাকার লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, শসা চুরির ঘটনায় এক পক্ষ শালিসে বসতে চাইলেও অপর পক্ষ সাড়া দেয়নি। এর জেরে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী সংঘর্ষে আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৫৪ পিএম | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

The Daily Sarod |