https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 6:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে

গ্রাম আদালত বিষয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ‘উপজেলারিসোর্স টীমের’ সদস্যদের মধ্য থেকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের জন্য নির্ধারিত প্রত্যেক উপজেলার ৬ জন করে কর্মকর্তাদের নিয়ে ২দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনর (ভুমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষক প্রশিক্ষণটি শুরু হয়। উদ্বোধনী সেশনে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার বলেন, গ্রাম আদালতের উপর এই প্রশিক্ষক প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। আজ যারা অংশগ্রহণকারী হিসেবে আছেন তাঁরা মাঠ পর্যায়ের গ্রামআদালতের সেবা প্রদানকারীদেরপ্রশিক্ষণপ্রদানকরবেন।তিনিআরোবলেন যে, গ্রামআদালতসঠিকভাবেসক্রিয় করতে পারলে আদালতগুলোয়মামলারচাপঅনেকটাকমেযাবে। আদালতে চলমানঅনেক ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধ সংক্রান্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হবে।গ্রাম আদালতের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে, কম খরচে এবং কম সময়ের মধ্যে ন্যায়বিচার পেতে পারে এতে করে গ্রামীণ এলাকায় বসবাসরত মানুষের আয় এবং জীবনযাত্রার উপর ইতিবাচক প্রভাবপড়বে।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এর সহযোগীতায়, জেলাপ্রশাসন ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক প্রশিক্ষণ কর্মসূচীটি বাস্তবায়িত হয়। “ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয়সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রনালয় এর আওতাধীন স্থানীয় সরকারবিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর একটি যৌথ উদ্যোগ।এই প্রকল্পের মুললক্ষ্য  হলো বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষের বিশেষ করে নারী, দরিদ্র, সংখ্যালঘু সম্প্রদায় এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বিচারব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করা।

Facebook Comments Box

Posted ৬:১৮ পিএম | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

dainiksarod |