শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পুশইন নিয়ে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 3:38 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পুশইন নিয়ে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে পুশইন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনা বাড়াতে মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (২৪ মে) থেকে সীমান্ত এলাকায় মাইকিং শুরু করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধ পুশইন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজিবির ৬০ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, ৬০ ব্যটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্ব স্ব সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনে আহ্বান জানানো হচ্ছে মাইকিংয়ে। অবৈধ পুশইন ও মানব পাচার প্রতিরোধসহ মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। অতীতে কয়েকবার এ সব সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Facebook Comments Box

Posted ৩:৩৮ পিএম | সোমবার, ২৫ মে ২০২৬

The Daily Sarod |