স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২১ মে ২০২৪
সর্বশেষ আপডেট : 10:42 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার সময় আমজাদ (৪০) নামে এক প্রার্থীর এজেন্টকে আটক হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ঘটনা ঘটে। এসময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ৫দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্ত আমজাদ চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপনের কাপ-পিরিচ প্রতীকের এজেন্টের দায়িত্ব পালন করছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা জানান, জোরপূর্বক সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারার চেষ্টা করেন আমজাদ নামের একজন প্রার্থীর এজেন্ট। এসময় তাকে বাধা প্রদান করা হয় এবং কেন্দ্রের পুলিশের সহায়তা চাইলে তাকে হাতে নাতে ধরা হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়। ভ্রাম্যমাণ আদালতে আটক এজেন্টকে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১-চ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
Posted ১০:৪২ পিএম | মঙ্গলবার, ২১ মে ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya