শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 9:02 pm

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হবে। মঙ্গলবার (৩০ জুন) ৫০ বছর উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস ক্লাব সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. বাহারুল ইসলাম মোল্লা,প্রেস ক্লাব কর্মকর্তা ও উদযাপন কমিটির সদস্য ইব্রাহিম খান সাদাত,সৈয়দ রিয়াজ আহমেদ অপু,মোশাররফ হোসেন বেলাল, ফরহাদুল ইসলাম পারভেজ, মোজাম্মেল চৌধুরী, শাহজাহান সাজু প্রমুখ।

সভায় নানা আয়োজনে জাকজমকপূর্ন ভাবে ৫০ বছর উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জেলার সকল সাংবাদিক এতে অংশ নিতে পারবেন।

জাতীয় পর্যায়ের সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে ২০২৫ সালের ১ জুলাই থেকে জুন ২০২৬ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচ্য হবে। বিশেষ/ অনুসন্ধানী/এক্সক্লুসিভ প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জমা দিতে হবে।
পুরস্কার আগামী জানুয়ারি ২০২৭ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

The Daily Sarod |