শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

বেদানার অনেক স্বাস্থ্য উপকারিতা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 11:08 pm

বেদানার অনেক স্বাস্থ্য উপকারিতা

বিশ্বের পুষ্টিসমৃদ্ধ ফলগুলোর মধ্যে ডালিম বা বেদানা অন্যতম। এক গবেষণায় দেখা গেছে, বেদানার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, এটি অনেক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

পুষ্টি উপাদান: এক কাপ অর্থাৎ ১৭৪ গ্রাম বেদানাতে পাওয়া যায়- আঁশ ৭ গ্রাম, প্রোটিন- ৩ গ্রাম, ভিটামিন সি- দৈনিক চাহিদার ৩০ শতাংশ, ভিটামিন কে- ৩৬ শতাংশ, ফলিত- ১৬ শতাংশ, পটাশিয়াম- ১২ শতাংশ।

এছাড়া সুমিষ্ট ফল হওয়ায় এক কাপ বেদানায় ২৪ গ্রাম সুগার থাকে এবং ১৪৪ গ্রাম ক্যালরি রয়েছে।

বেদানার রয়েছে অনেক স্বাস্থ্যগুণ-

১. বেদানার জুস ও খোসায় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বেদানার বিচি দিয়ে তৈরি তেলে প্রচুর ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

২. বেদানা অ্যান্টিপ্রদাহ উপাদানের ভালো উৎস। প্রদাহ থেকে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস ২, আলজেইমার এমনকি স্থূলতা রোগ্ও হতে পারে। শরীরে প্রদাহ কমাতে খাদ্য তালিকায় বেদানা রাখতে ভুলবেন না।

৩. পুরুষদের প্রস্টেট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে বেদানা।

৪. ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে বেদানা। এটি ব্রেস্ট ক্যানসারের কোষ পুনঃ উৎপাদনে বাধা দেয়। এমনকি এই কোষগুলোকে ধ্বংস করে।

৫. এটি শরীরে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ হার্টঅ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

৬. বিশ্বব্যাপী হার্টঅ্যাটাকের ঝুঁকি বেড়েছে। এই সমস্যা কমিয়ে দেবে বেদানা। পুনিসিক অ্যাসিড বিশেষ করে ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস বেদানা। এটি হৃদরোগের বিভিন্ন ধাপের বিরুদ্ধে কাজ করে।

৭. বেদানা ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে।

৮. এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

Facebook Comments Box

Posted ১১:০৮ পিএম | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

The Daily Sarod |