স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 9:32 pm
আগামী বৃহস্পতিবারের (১৮ জুলাই) এর চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করেছে আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবারের স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আগামী ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি পরীক্ষা চলবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Posted ৯:৩২ পিএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya