শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেখাল বাংলাদেশের যুবারা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 2:57 am

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেখাল বাংলাদেশের যুবারা

এক সময় প্রায় হাতছাড়া হতে যাচ্ছিল জয়। পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ। বারবার বদলাচ্ছিল ম্যাচের রং। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল স্নায়ুর কঠিন পরীক্ষাই নিল বাংলাদেশ ও ভারতের যুবাদের। যে পরীক্ষায় জিতে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরল বাংলাদেশ।

রবিবার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ডাকওয়ার্থ লুইস মেথডে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব সেরার মুকুট পড়ল বাংলাদেশ।

পচেফস্ট্রুমে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বেশি করতে পারেনি ভারতের যুবারা। ৪৭.২ ওভারে গুটিয়ে যায় দলটির ইনিংস। জবাব দিতে নেমে শুরুটা দারুণ হলেও একপর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। ১০২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের জন্য ম্যাচটা কঠিনই ছিল।

কিন্তু অধিনায়ক আকবর আলী নির্ভার থেকে একপ্রান্তে লড়ে গেলেন। অপরাজিত ৪২ রান এল তার ব্যাট থেকে। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে একবার ফিরে গিয়েও আবার ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন খেললেন ৪৭ রানের ইনিংস।

ইমন দলীয় ১৪৩ রানে ফিরে গেলে আবার চাপে পড়ল বাংলাদেশ।

কিন্তু আকবর থাকলেন অবিচল। তাকে যোগ্য সমর্থন দিয়ে গেলে রাকিবুল হাসান। জয় থেকে যখন ১৫ রান দূরে বাংলাদেশ তখন নামল বৃষ্টি।
খানিক সময় পর ফের খেলা শুরু হলে বাংলাদেশর সামনে নতুন লক্ষ্য দাঁড়াল ৪৬ ওভারে ১৭০।

বৃষ্টিতে যখন খেলা থেমেছিল বাংলাদেশের রান তখন ছিল ৪১ ওভারে ১৬৩/৭। অর্থাৎ ৪ ওভার কমে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজনীয় রান কমে দাঁড়ায় ৭-এ।

সুশান্ত মিশ্রার করা ৪২তম ওভারেই ৬ রান তুলে স্কোর লেভেল করে ফেলেন আকবর ও রাকিবুল। পরের ওভারে রকিবুলের ব্যাটে আসে উইনিং রান। নয় নম্বরে নেমে রাকিবুল অপরাজিত ছিলেন ৯ রান। ২৫ বলে ১ চারে নিজের ইনিংস সাজান। আর আকবর তার অনন্য ইনিংসটি খেলেছেন ৭৭ বলে ৪ চার ও ১ ছক্কায়।

যুব বিশ্বকাপে সবচেয়ে সফল চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েই এখন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবার প্রতিযোগিতার ফাইনালে ওঠে এই কীর্তি বাংলাদেশের। আকবর-রাকিবুলরা তাই এখন ইতিহাসের অংশ।

Facebook Comments Box

Posted ২:৫৭ এএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |